• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

রাজনৈতিক দলগুলোর উচিত ‘টকিং হেডসের’ ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা

প্রভাত রিপোর্ট / ১০৪ বার
আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত তাদের ‘টকিং হেডস’ বা মুখপাত্রদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা। তিনি বলেন, দলের হয়ে কথা বলার জন্য প্রয়োজন সুশিক্ষিত, চতুর ও দক্ষ মুখপাত্র। রবিবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে এমন মন্তব্য করেন প্রেস সচিব।
ফেসবুকে তিনি লিখেছেন, একটি ইস্যু নিয়ে ৫০০ জন যখন কথা বলেন, তা যে কোনো দলের জন্যই দুর্ভাগ্যের রেসিপি—বিশেষ করে যদি দলটি ঐক্যবদ্ধ ভাবমূর্তি তুলে ধরতে চায়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত তাদের ‘টকিং হেডস’ বা মুখপাত্রদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যখন টিভি টকশোতে গিয়ে বা সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা মনোভাব প্রকাশ করেন, তখন তা শুধু বিশৃঙ্খলা ও অসামঞ্জস্যতার ছবিই তুলে ধরে। এতে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি। প্রতিদিন এ ধরনের বক্তব্যই সামাজিক মাধ্যমে দলবিরোধী সমালোচকদের হাতে নতুন অস্ত্র তুলে দিচ্ছে। তিনি আরও লিখেছেন, অনেকে ভুলে যান, এখন সামাজিক যোগাযোগমাধ্যমের যুগ। একজন দলের হয়ে কথা বলার জন্য প্রয়োজন সুশিক্ষিত, চতুর ও দক্ষ মুখপাত্র। যারা কথা বলার যোগ্যতা রাখেন না, তাদের উচিত অন্য ভূমিকা পালন করা—বিশেষ করে তৃণমূলে সংগঠনের কাজ করা। ট্রাম্প প্রশাসনে এক ডজনেরও বেশি গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন সাবেক সাংবাদিক। তাদের এসব পদের পেছনের একটি বড় কারণ হলো—তারা জানেন কীভাবে নিজের দপ্তরের মুখপাত্র হিসেবে কথা বলতে হয়। শফিকুল আলম লিখেছেন, এই দানবীয় সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে, সঠিক যোগাযোগই একটি রাজনৈতিক দলকে গড়েও তুলতে পারে, আবার ধ্বংসও করে দিতে পারে!! উল্লেখ্য, প্রেস সচিব দীর্ঘদিন ধরে ফেসবুকে ‘ঢাকা ডায়েরি’ শিরোনামে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও