• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

রাতের আঁধারে ভেঙে ফেলা হলো শাহবাগের প্রজন্ম চত্বরের স্থাপনা

প্রভাত রিপোর্ট / ১৫৬ বার
আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট:m রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে রাজধানীর শাহবাগের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সাক্ষী প্রজন্ম চত্বরের স্থাপনা। গণপূর্ত মন্ত্রণালয় ওই স্থাপনাটি ভেঙেছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। রবিবার (১৩ জুলাই) সরেজমিন দেখা যায়, প্রজন্ম চত্বরের স্থাপনাটি একপাশ থেকে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। শাহবাগের একাধিক চা দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত ১২টার পরে বুলডোজার দিয়ে ভাঙা শুরু হয় স্থাপনাটি। কিন্তু কেন সেটি ভাঙা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য তারা জানেন না।
ওসি খালিদ মনসুর বলেন, এটা গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়। যেহেতু তাদের আওতায়, তারা কেন ভেঙেছে; সেটা আমি জানি না। মধ্যরাতে তারা এটা ভেঙেছে। তার আগে আমাকে ইনফর্ম করা হয়, যাতে কেউ মব তৈরি করতে না পারে। কিন্তু কেউ বাধা দেয়নি, মবও তৈরি হয়নি। মন্ত্রণালয় আমাকে জানিয়েছে, এখানে জুলাইকেন্দ্রিক একটা নতুন স্থাপনা তৈরি হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও