• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

তাকসিম খানের অনুসারীরা ওয়াসার হাইব্রিড বিএনপি : সিবিএ সভাপতি

প্রভাত রিপোর্ট / ১৭৮ বার
আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: পট পরিবর্তনের পর অনেক প্রতিষ্ঠান সংস্কার হলেও ঢাকা ওয়াসা সংস্কার হয়নি বলে দাবি করেন ঢাকা ওয়াসা শ্রমিক ইউনিয়ন (সিবিএ) সভাপতি মো. আনিসুজ্জামান শাহীন খান। তিনি বলেন, ওয়াসার সাবেক এমডি তাকসিম খানের অনুসারীরা জাতীয়তাবাদী ইমপ্লয়মেন্ট ইউনিয়ন নামে ঢাকা ওয়াসায় দাপিয়ে বেড়াচ্ছে। আওয়ামী রেজিমে সকল অনিয়ম করে মিথ্যা মামলা দিয়ে আমাকে চাকরি থেকে বরখাস্ত করিয়েছে। এখন তারাই বড় বিএনপি। সোমবার (১৪ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা ওয়াসার বৈষম্যের শিকার কর্মচারীরা। এ সময় উপস্থিত ছিলেন সিবিএ’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম।
ওয়াসার এমডির বিরুদ্ধে কোর্টের আদেশ অমান্যের অভিযোগ তুলে বিএনপিপন্থী সিবিএ সভাপতি মো. আনিসুজ্জামান বলেন, কোর্টের আদেশ থাকা সত্ত্বেও আমাকে চাকরিতে যোগদান করতে দেয়নি সাবেক এমডি তাকসিম এবং অফিসে উপস্থিত হতে নানা সময় তার অনুসারী আজিজুল আনম, মাহবুব, বদরুল, মান্নান ও হাফিজ বাধা প্রদান করে। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল করায় আমাকে ইউনিয়নে বসতে না দিয়ে তাকসিম গংরা আমার উপর হামলা করে এবং নানা সময়ে ১৯টি মামলা দেয়। ২০১৮ সালে মামলায় রায় আমার পক্ষে আসে এবং ৩০ দিনের মধ্যে বকেয়া বেতনসহ চাকরিতে যোগদানের নির্দেশ দেয়। তবে তৎকালীন এমডি তা মানেনি।
ওয়াসায় নিষিদ্ধ, আউটসোর্সিং এর নামে ৬০০ কর্মচারী রাষ্ট্রের পানি সরবরাহ প্রতিষ্ঠানে অবৈধভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সহযোগী স্বৈরাচারদের ছত্রছায়া অবৈধভাবে ৬০০ লোক কাজের সুযোগ দেয়া প্রত্যেকেই নিজেদের বিএনপি দাবি করছেন। এরা বিএনপির কেউ না। তিনি আরও বলেন, মিথ্যা আশ্বাসে আউটসোর্সিংয়ের কর্মচারীদের থেকে মোটা অংকের টাকার বিনিময়ে তাদের নিয়োগ দেয় তাকসিম ও তার সহযোগীরা। নিয়ম অনুযায়ী এরা যখন পারমানেন্ট হবে না, তখন এসব কর্মচারীরা রাস্তায় নেমে তাদের সরকারিকরণের দাবিতে আন্দোলন করবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও