• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানো ইমি ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে : আইনমন্ত্রী প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ পেনাল্টিতে ড্র করে দ্বিতীয় লেগে তাকিয়ে আর্সেনাল-অ্যাতলেটিকো সব আসরের রেকর্ড ভাঙল আইপিএল, রিকেলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান বিশ্বকাপের টিকিট ও যাতায়াতে অতিরিক্ত খরচ, প্রতারণা-অপরাধ বৃদ্ধির শঙ্কা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের আগে জোড়া দুঃসংবাদ পিএসজির আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন আফগান নারীরা চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার আসিম আজহারের কনসার্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় হানিয়া আমির
উত্তরায় বিমান বিধ্বস্ত

হতাহতের ঘটনায় দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচারকাজ

প্রভাত রিপোর্ট / ৯৫ বার
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

প্রভাত রিপোর্ট: রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে দুপুরের পর থেকে হাইকোর্টের বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ ঘোষণা দেন।
বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২৫ জনই শিশু। দুর্ঘটনায় আহত ও দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ৭৮ জন ভর্তি আছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।
দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও