• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানো ইমি ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে : আইনমন্ত্রী প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ পেনাল্টিতে ড্র করে দ্বিতীয় লেগে তাকিয়ে আর্সেনাল-অ্যাতলেটিকো সব আসরের রেকর্ড ভাঙল আইপিএল, রিকেলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান বিশ্বকাপের টিকিট ও যাতায়াতে অতিরিক্ত খরচ, প্রতারণা-অপরাধ বৃদ্ধির শঙ্কা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের আগে জোড়া দুঃসংবাদ পিএসজির আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন আফগান নারীরা চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার আসিম আজহারের কনসার্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় হানিয়া আমির

আসিম আজহারের কনসার্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় হানিয়া আমির

প্রভাত রিপোর্ট / ১৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন: ললিউডের অন্যতম চর্চিত তারজা জুটি হানিয়া আমির ও আসিম আজহার। একসময়ের তুমুল প্রেম, এরপর তিক্ত বিচ্ছেদ এবং দীর্ঘ নীরবতা সব মিলিয়ে তাদের সম্পর্কের সমীকরণটি ছিল অনেকটা রোলার কোস্টারের মতো। তবে সাম্প্রতিক সময়ে এই দুই তারকার ঘনিষ্ঠতা জানান দিচ্ছে, পর্দার আড়ালের গল্পটি এবার প্রকাশ্যে আসতে খুব একটা দেরি নেই।
সম্প্রতি আসিম আজহারের একটি কনসার্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন এই জুটি। মঞ্চে গান গাওয়ার সময় আসিম যেভাবে ঝুঁকে হানিয়ার চোখের দিকে তাকিয়ে গান গেয়েছেন, তা উপস্থিত দর্শকদের নজর এড়ায়নি। সেই মুহূর্তের ভিডিওটি এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল। তবে গল্পের এখানেই শেষ নয়, বরং নতুন মোড় নিয়েছে আসিমের মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্টে।
আমেরিকায় আসিমের কনসার্টে হানিয়া নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। ভিড়ের মধ্যে মুখ ঢেকে নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। হানিয়া মুখ ঢেকেছিলেন যে রুমাল দিয়ে তাতে বড় বড় অক্ষরে লেখা ছিল ‘আসিম আলি’।
ভক্তদের দাবি, এটি শুধু কাকতালীয় নয়, বরং খুব সচেতনভাবে দেওয়া ‘সফট লঞ্চ’। কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা ক্যাপশন ছাড়াই একে অপরের প্রতি বিশেষ টান প্রকাশ করছেন তারা। কখনো কনসার্টের সেই চোখের ভাষা, কখনো হাতে হাত রাখা সবকিছুই যেন কোনো বড় ঘোষণার ইঙ্গিত দিচ্ছে।
গুঞ্জন আরও জোরালো হয়েছে তাদের বিয়ের খবর নিয়ে। পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, সব মান-অভিমান ভুলে চলতি বছরের শেষ নাগাদ বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই আলোচিত জুটি। যদিও হানিয়া বা আসিম এখনও কিছুই বলেননি, তবে তাদের সাম্প্রতিক অঙ্গভঙ্গি বলছে, মৌনতাও অনেক সময় সম্মতির লক্ষণ হয়ে দাঁড়ায়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও