• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
‘এই সংসদের সৌন্দর্য হলো, স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই’ বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করা যাবে : আপিল বিভাগ মন্ত্রী হলেন আহমেদ আযম খান বৈষম্যহীন-গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই জুলাই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়: জোনায়েদ সাকি কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি-গ্রেফতার ৫ আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে: পাম্প মালিক সমিতি সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

বাগেরহাটে ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিন কথিত সংবাদকর্মী আটক

প্রভাত রিপোর্ট / ৩৬৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার, বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে চাঁদা দাবির অভিযোগে তিন কথিত সাংবাদিককে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে চাঁদা দাবির অভিযোগে এদেরকে আটক করে থানায় হস্তান্তর করেন বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী।

আটককৃতরা হলেন ,দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নাসির সরদার, সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মো. মোস্তফা শিকদার রনি এবং এসটিভি বাংলার ক্রাইম রিপোর্টার মনিরুজ্জামান মনি। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ উল হাসান বলেন, বাগেরহাট সদর উপজেলার ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। অথচ কিছু ব্যক্তি এই পেশার আড়ালে চাঁদাবাজি ও প্রতারণার আশ্রয় নিচ্ছে, যা প্রকৃত সাংবাদিকদের জন্য লজ্জাজনক ও ক্ষতিকর।
বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী বলেন,তারা নিজেদের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি অফিসে এসে কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন,ভুয়া পরিচয়ে সাংবাদিকতা করে যারা অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও