স্টাফ রিপোর্টার, বাগেরহাট : বাগেরহাটের সুন্দরবন থেকে সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, বিষ ও ১৮ কেজি অবৈধ কাঁকড়াসহ ৮ হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড।বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সুন্দরবনের হারবারিয়ায় দিঘির খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চলে যায় এদের আটক করা হয়।এসময়, সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা, ৪টি পা, ১টি হরিণ ধরার ফাঁদ জাল, ১৮ কেজি অবৈধ কাঁকড়া, ৫ লিটার বিষ এবং ২টি নৌকা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ-আস-সামি এ তথ্য জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণ ও অবৈধ কাঁকড়া শিকারের সাথে জড়িত একটি চক্রের ৮ সদস্যকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস, কাঁকড়া, বিষ, ফাঁদ জাল, নৌকা এবং অন্যান্য আলামতসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।