• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যেসব নেত্রী ও তারকারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী আরও সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচারপ্রার্থীরা কী কী সুবিধা পাবেন

আর্সেনালের কাছে হারলেই ম্যানসিটির শিরোপার দৌড় শেষ!

প্রভাত রিপোর্ট / ৩২ বার
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

প্রভাত স্পোর্টস: আগামীকাল রবিবার ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালকে স্বাগত জানাবে ম্যানচেস্টার সিটি। দুই দলের মাঝে এখন পয়েন্টের ব্যবধান ছয়। তবে এক ম্যাচ কম খেলেছে সিটি। এই ম্যাচকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন কোচ পেপ গার্দিওলা। তার মতে, এই ম্যাচ হেরে গেলে ম্যানসিটির শিরোপার দৌড় শেষ।
বর্তমানে ম্যানসিটি ফর্মের তুঙ্গে। আগের ম্যাচে তারা চেলসিকে ৩-০ গোলে হারায়। অন্যদিকে আর্সেনাল হেরে গেছে বোর্নমাউথের কাছে। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ১৪ ম্যাচ ধরে অপরাজিত সিটি। ইতিহাদে সবশেষ তারা হার দেখেছিল এই মৌসুমের প্রথম ম্যাচে।
টটেনহামের কাছে পরাজিত দলটি ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষেও দারুণ ফর্মে। গানারদের বিপক্ষে শেষ ১০টি লিগ ম্যাচে অপরাজিত তারা, জিতেছে সাতটি। শেষবার তারা আর্সেনালের কাছে ঘরের মাঠে হেরেছিল ২০১৫ সালের জানুয়ারিতে।
পরিসংখ্যান পক্ষে থাকলেও গার্দিওলা বেশ সতর্ক, ‘হ্যাঁ অবশ্যই। আমরা যদি হারি, এটা (শিরোপার দৌড়) শেষ। অন্য দুটি ফলের দিকেও আমাদের চোখ রাখতে হবে, আমাদের হাতে এখনো কয়েকটি ম্যাচ আছে। ছয় ম্যাচ অনেক। এভারটনের মাঠে, বোর্নমাউথেরও মাঠে খেলা। শেষ ম্যাচে ঘরের মাঠে রয়েছে অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যাচ। ক্রিস্টাল প্যালেস ও ব্রেন্টফোর্ডকেও খেলতে হবে। এখনো অনেক কাজ বাকি।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও