• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শ্রুতি হাসানকে ‘মাম্মা’ বলে সম্বোধন পাপারাজ্জির আজ অভিষেক- ঐশ্বরিয়ার বিবাহবার্ষিকী, বিয়ের শাড়ির দাম ছিল ৯০ লাখ টাকা হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যেসব নেত্রী ও তারকারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

আরও সাত জেলায় ই-বেইলবন্ড চালু, বিচারপ্রার্থীরা কী কী সুবিধা পাবেন

প্রভাত রিপোর্ট / ১৭ বার
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বগুড়া: বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রম চালু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজের সম্মেলনকক্ষে সুইচ টিপে এ কার্যক্রমের উদ্বোধন করেন। সোমবার বগুড়া, রাজশাহী, নাটোর, ঝিনাইদহ, যশোর, মাগুরা ও কুষ্টিয়ায় একযোগে ই-বেইলবন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর আগে ৯টি জেলায়—নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর এ কার্যক্রম চালু হয়েছে। বিচার বিভাগের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ই-বেইলবন্ড পদ্ধতিতে বিচারকের স্বাক্ষরের পর বেইল বন্ড স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে। ফলে আটক ব্যক্তি কয়েক ঘণ্টা অথবা সর্বোচ্চ এক দিনের মধ্যেই মুক্তি পাবেন। মধ্যবর্তী অপ্রয়োজনীয় ধাপগুলো বিলুপ্ত হবে। তা ছাড়া কে কখন স্বাক্ষর করছেন, তা ডেটাবেজে সংরক্ষিত থাকবে। এতে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। বিচারপ্রার্থীরা অপ্রয়োজনীয় সময়, অর্থ ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। অভিযুক্ত ব্যক্তি ও তাঁর পরিবারের যাতায়াত খরচ হ্রাসসহ সরকারের অপ্রয়োজনীয় কারা ব্যয় সাশ্রয় হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ—এই তিনটির মধ্যে সমন্বয় করে দেশে ন্যায়শাসন প্রতিষ্ঠা করা গেলে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারের শাসন মিলবে। অন্যথায় এ সুযোগ নাগরিকদের মিলবে না। বর্তমান সরকার দেশে ন্যায়শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ন্যায়বিচার চাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। আদালত হয়রানির জায়গা নয়; বরং ন্যায়বিচার পাওয়ার নিরাপদ স্থল—এমন বিশ্বাস দৃঢ় হলে সমাজ থেকে মব ভায়োলেন্স দূর হবে বলে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এ জন্য বর্তমান সরকার ন্যায় এবং আস্থার জায়গা হিসেবে বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করতে কাজ করছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও স্বাধীন বিচারব্যবস্থার মাধ্যমে বিচারপ্রক্রিয়ায় জনগণের হয়রানি লাঘব করতে সরকার প্রশাসন ও বিচারপ্রক্রিয়াকে সম্পূর্ণরূপে ইলেকট্রনিক ব্যবস্থায় রূপান্তরের অংশ হিসেবে বিচারব্যবস্থার আধুনিকায়নে ই–বেইলবন্ড বাস্তবায়ন কর্মসূচি অব্যাহত রেখেছে। যার ফলে আজ সাতটি জেলায় ই–বেইলবন্ড পদ্ধতি চালু হলো। দেশের সব আদালতে ই–বেইলবন্ড পদ্ধতি চালু করা গেলে জনগণের বিচার প্রাপ্তিতে বিলম্ব ও বৈষম্য দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠা সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।’
ইবেইলবন্ড জনগণের অহেতুক হয়রানি ও দুর্ভোগের অবসান ঘটাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগে একটি জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে জেলখানায় পৌঁছানো পর্যন্ত আইনজীবী, মহুরি, ম্যাজিস্ট্রেট, পিয়নসহ নানা পরিক্রমায় কমপক্ষে ১৩টি ধাপ পার হতে হতো। ইবেইলবন্ড পদ্ধতি চালুর পর এখন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে কিছু সময়ের মধ্যে জামিননামা পৌঁছে যাবে। এ কারণে বর্তমান সরকার সারা দেশে সব আদালতকে ইবেইলবন্ড পদ্ধতির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও