• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শ্রুতি হাসানকে ‘মাম্মা’ বলে সম্বোধন পাপারাজ্জির আজ অভিষেক- ঐশ্বরিয়ার বিবাহবার্ষিকী, বিয়ের শাড়ির দাম ছিল ৯০ লাখ টাকা হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা তীব্র হচ্ছে গরম : ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আলোচনায় থেকেও মনোনয়ন পেলেন না যেসব নেত্রী ও তারকারা ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : তথ্যমন্ত্রী

প্রভাত রিপোর্ট / ৮ বার
আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা,বরিশাল: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন (এমপি) বলেছেন, বর্তমানে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তার জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার। তিনি বলেন, রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বর্তমান সরকার। এই রাষ্ট্র ও রাজনীতিকে সংস্কার করা না গেলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা সম্ভব হবে না। সোমবার (২০ এপ্রিল) সকালে দেশব্যাপী টিকাদান কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত থাকলেও বিগত সরকারের স্বার্থান্বেষী মহলের সুবিধার জন্য গ্যাস উত্তোলনে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বরং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর নির্ভরশীলতা তৈরি করেছিল। ফলে আজ আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীর সংকটের প্রভাবে দেশকে ভুগতে হচ্ছে। নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানো গেলে এই সংকট অনেকটাই এড়ানো যেত। তিনি আরও বলেন, গণমাধ্যমের মূল দায়িত্ব হচ্ছে জনসেবা করা। তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে যাতে কোনো বাধা না আসে, সে বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে মন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং জনগণের সেবায় ক্ষমতা ব্যবহারের লক্ষ্য নিয়েই কাজ করছে। একটি দুর্বল রাষ্ট্রের সীমাবদ্ধতা জনগণের সামনে তুলে ধরে তা সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। সুধী সমাবেশে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরিশালে বর্তমানে আটটি উপজেলায় ১০ লাখ ৬২ হাজার ৫৪০ জনকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৮ হাজারের বেশি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এদিকে, চলতি বছরে বরিশাল বিভাগে ১ হাজার ৯৯০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও