• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
চা শ্রমিকদের ভবিষ্যৎ তহবিলের পাওনা পরিশোধ করা প্রয়োজন নাজিরপুরে গভীর রাতে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত-১, আহত ২ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২১২ টাকা সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আইএমএফ’র সব শর্তে একমত নাও হতে পারে সরকার : অর্থমন্ত্রী নগরবাসীকে এখন বইতে হবে বাড়তি খরচের বোঝা সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী সরকার বলছে সংকট নেই, তবে পাম্পে ৩ কিমি লাইন কেন? ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত

জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক স্নিগ্ধার পদত্যাগ

প্রভাত রিপোর্ট / ১৩৬ বার
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পদত্যাগের ঘোষণা দেন নৃবিজ্ঞান বিভাগের সহযোগী এই অধ্যাপক। এর আগে জাকসু ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. মাফরুহি সাত্তার পদত্যাগ করেন। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের নিচে সংবাদ সম্মেলন করে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা চলমান। এ অবস্থায় নানা কথা ও গুজব ছড়াচ্ছে। নির্বাচন নিয়ে নানা প্রশ্নও উঠেছে। একজন শিক্ষক ও নির্বাচন কমিশনার হিসেবে আমার মতামত প্রকাশ করে কমিশনকে সঠিক পদক্ষেপ নিতে সহায়তা করা উচিত বলে মনে করেছি। তিনি অভিযোগ করেন, ‘আমাদের প্রত্যাশা ছিল ৩৩ বছর পর জাকসু নির্বাচন। নির্বাচন হয়েছে। শিক্ষার্থীরা এখন ফলাফল চাচ্ছে। কিন্তু নির্বাচনের সমগ্র প্রক্রিয়াকে যেভাবে বিতর্কিত করা হয়েছে এবং ত্রুটিগুলো সংশোধনের যে সুপারিশগুলো দেয়া হয়েছিল, তা গ্রহণ করা হয়নি। আমার দেয়া অনেক মতামত পরিবর্তন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি অনেক অনিয়ম ও মারাত্মক ত্রুটি দেখেছি, যা পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। শুক্রবার বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের আহ্বানে অনুষ্ঠিত সভায় ভোট গণনা আপাতত স্থগিত করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু বিশেষ কিছু কারণে আমার মতামত গ্রহণে তারা অপারগতা প্রকাশ করেছেন।’
এ নির্বাচন কমিশন সদস্য বলেন, ‘নির্বাচন কমিশন আমার মতামতের সুরাহা না করেই ভোট গণনা শুরু করে, তখন আমি আমার মতামত লিখিতভাবে জানিয়েছি। সময় খুব কম হওয়ায় আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।’
এদিকে ভোটগ্রহণের তৃতীয় দিনে এসে শনিবার দুপুর আড়াইটার দিকে ভোট গণনা শেষ হয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ। ভোগ গণনা শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়। দুপুরে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও