• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
চা শ্রমিকদের ভবিষ্যৎ তহবিলের পাওনা পরিশোধ করা প্রয়োজন নাজিরপুরে গভীর রাতে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত-১, আহত ২ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২১২ টাকা সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আইএমএফ’র সব শর্তে একমত নাও হতে পারে সরকার : অর্থমন্ত্রী নগরবাসীকে এখন বইতে হবে বাড়তি খরচের বোঝা সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী সরকার বলছে সংকট নেই, তবে পাম্পে ৩ কিমি লাইন কেন? ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত

জাবির কোন হলে ভিপি ও জিএস কে হলেন

প্রভাত রিপোর্ট / ১৯৩ বার
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে চলছে হল সংসদ ও কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ফল ঘোষণা। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৪০ মিনিটে ফল ঘোষণা শুরু হয়।
প্রথমে হল সংসদের ভোট গণানা চলছে। কোন হলে কে নির্বাচিত হয়েছেন তা ঘোষণা করছেন কেন্দ্র প্রধান কিংবা রিটার্নিং কর্মকর্তারা…
আল বেরুনী হলে ভিপি নির্বাচিত হয়েছেন রিফাত আহমেদ শাকিল ও জিএস পদে জয় পেয়েছেন মুনতাসির বিল্লাহ খান।
নবাব জয়জুন্নেসা হলে ভিপি পদে বুবলি আহমেদ (মার্কেটিং, বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও জিএস সুমাইয়া খানম জয় পেয়েছেন।
জাহানারা ইমাম হলে ভিপি নির্বাচিত হয়েছেন মাহমুদা খাতুন (গণিত) ও জিএস পদে রিজওয়ানা বুশরা (পাবলিক হেলথ) জয়লাভ করেছেন।
১০ নং ছাত্র হল (বঙ্গবন্ধু শেখ মুজিব) ভিপি পদে আসিফ মিয়া (সরকার ও রাজনীতি) ও জিএস মেহেদী হাসান (আন্তর্জাতিক সম্পর্ক) জয়লাভ করেছেন।
১৫ নং ছাত্রী হলে ভিপি পদে শারমিন রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), জিএস পদে মেহনাজ মোহনা জয়লাভ করেছেন।
শহীদ সালাম-বরকত হলে ভিপি পদে মারুফ হোসেন (রসায়ন) ও জিএস মাসুদ রানা (ইতিহাস) জয় পেয়েছেন।
সুফিয়া কামাল হলে জান্নাতুল নাইম জেরিন ভিপি পদে ও রুবিনা জাহান তিথি জিএস পদে জয় পেয়েছেন।
মওলানা ভাসানী হল ভিপি পদে আব্দুল হাই স্বপন (গণিত) ও জিএস পদে হৃদয় পোদ্দার (লোক প্রশাসন) জয়লাভ করেন।
মীর মশাররফ হলে ভিপি পদে খালেদ জুবায়ের ও জিএস পদে আরাফাত হোসেন জয় পেয়েছেন।
তারামন বিবি হলে ভিপি পদে ফারজানা আক্তার ঊর্মি ও জিএস পদে প্রিয়াঙ্কা কর্মকার জয়লাভ করেছেন।
কামাল উদ্দিন হলে ভিপি পদে রায়হান কবির ও জিএস আবরার শাহরিয়ার জয়লাভ করেছেন।
রোকেয়া হলে ভিপি পদে তাফমিম খানম ও জিএস পদে নাবিলা মাহজাবিন জয়লাভ করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও