• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
কন্যা সন্তানের বাবা হলেন জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার ঢাকায় আসাটা নিজের ঘরে ফেরার মতো: শ্রীকান্ত একসঙ্গে পাঁচ ক্রিকেটার পেলেন আরব আমিরাতের নাগরিকত্ব মুম্বাইয়ে দ্বিতীয় নিবাস গড়ার কথা ভাবছেন আল্লু অর্জুন চা শ্রমিকদের ভবিষ্যৎ তহবিলের পাওনা পরিশোধ করা প্রয়োজন নাজিরপুরে গভীর রাতে বাড়ির মালিক-ডাকাতদের সংঘর্ষে নিহত-১, আহত ২ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ২১২ টাকা সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী আইএমএফ’র সব শর্তে একমত নাও হতে পারে সরকার : অর্থমন্ত্রী

ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গণভোটের আয়োজন

প্রভাত রিপোর্ট / ১৫৭ বার
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গণভোটের আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখা। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে এই গণভোটের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কলেজ শাখা সভাপতি নাহিয়ান রেহমান রাহাত এবং বক্তব্য রাখেন অর্থ সম্পাদক নাহিয়ান শাবাব।
নেতারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ও গণতান্ত্রিক ক্যাম্পাসের আকাঙ্ক্ষার উন্মেষ ঘটেছে। গণতান্ত্রিক ও সন্ত্রাস-দখলতারত্বমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে আমরা গণভোটের আয়োজন করছি। গণভোটের মাধ্যমে ছাত্র সংসদের দাবিতে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে।’
সবশেষে নেতারা গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের কণ্ঠস্বর জোরদার করতে ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের জন্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত গণভোটে শিক্ষার্থীদের সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও