মো. কামাল পারভেজ,শ্রীপুর: গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকার সাফারি পার্কের প্রধান ফটক একসময় ভ্রমণপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও এখন কর্তৃপক্ষের অবহেলার কারণে অ-নাকর্ষণীয় হয়ে পড়েছে। কাদা -ময়লা এবং ক্ষতিগ্রস্ত চেহারার কারণে এলাকাবাসী থেকে শুরু করে দূর-দূরান্তের দর্শনার্থীরাও দিনদিন পার্কে আসার আগ্রহ হারাচ্ছেন।
২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত এক হামলায় (প্রধান ফটক) গেইটটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার এক বছর পেরিয়ে গেলেও কোনো সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি কর্তৃপক্ষ । এছাড়াও, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গেইটটি পরিষ্কার পরিচ্ছন্নও করা হয়নি। এর ফলে ফটকটি আরও বিবর্ণ ও নিরানন্দ চেহারায় পরিণত হয়েছে।
ভ্রমণপ্রেমী কয়েজন জানান, পার্কের ভেতরে প্রবেশের আগে ফটকের এই দৃষ্টিভঙ্গি আমাদের মন খারাপ করে দেয়। এলাকাবাসীর মতে, অবহেলার এই চিত্র সাফারি পার্কের সৌন্দর্য ও ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে।
গাজীপুর সাফারি পার্কের বন কর্মকর্তা রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্বরজমিনে তথ্যনিতেগিয়ে কথাবলার সময় স্হানীয় মো. রফিকুল ইসলাম বলেন, উদ্বোধন কালে পার্কটির নামছিল বঙ্গবন্ধু সাফারি পার্ক। আগস্টের হামলার পর শুনেছি গাজীপুর সাফারি পার্ক নামে নামকরন করা হয়েছে, কার্যত সরকারের প্রজ্ঞাপন হলেও প্রধান ফটকে শুধু জনতার ভেঙে ফেলা বাদে বাকী অংশটুকুই দীর্ঘ এক বছর ভোতুরে অবস্থায় শোভা পাচ্ছে । দেখলেই আমাদের পরিবেশ গত ও সৌন্দর্যের জন্য খারাপ লাগে। তাই দূর্ত সময়ে মধ্যে নতুন নামে নতুন সাঝে পর্যটক ও আমাদের দাবী গাজীপুর সাফারিপার্কটির প্রধান ফটক পুর্নসংস্কার একান্ত জরুরি।
পর্যটনপ্রেমীদের দাবি, দ্রুত উদ্যোগ নিয়ে প্রধান ফটকটির সংস্কার ও সৌন্দর্য পুনরুদ্ধার করা উচিত। কারণ একটি পর্যটনকেন্দ্রের প্রবেশদ্বারই তার মুখচ্ছবি, এবং সেই মুখচ্ছবি ক্ষতিগ্রস্ত হলে দর্শনার্থীদের আগ্রহ কমে যাওয়া স্বাভাবিক।