• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রায় ফাঁকা গাবতলী বাস টার্মিনাল

প্রভাত রিপোর্ট / ১৩৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট : কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাব পড়েছে রাজধানী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সরেজমিন পরিদর্শনে গিয়ে গাবতলী বাস টার্মিনাল প্রায় ফাঁকা দেখা গেছে, যাত্রীদের সংখ্যাও ছিল কম।
জানা যায়, যাত্রী কম থাকায় নির্ধারিত সময়ে অনেক বাস ছাড়তে পারছে না। বাস কোম্পানিগুলো ট্রিপ সংখ্যা কমিয়ে সীমিত ট্রিপে যাত্রী পরিবহন করছে।
গোল্ডেন লাইনের কাউন্টারম্যান আলী আজগর সংবাদমাধ্যমকে বলেন, ‘আজ যাত্রী অনেক কম। সকাল ৮টার মধ্যে সাধারণত অন্তত ৫টি বাস ছাড়ে, সেখানে মাত্র ২টি বাসে যাত্রী পেয়েছি—দুটোই ফরিদপুরের। বরিশাল, সাতক্ষীরা লাইনে কোনো যাত্রী পাইনি। গতকাল বিকাল থেকেই যাত্রী কম।’
হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারে দায়িত্বে থাকা রুবেল বলেন, ‘আজ যাত্রী কম। গতকাল রাত থেকেই কম পাচ্ছি। আজকের ভোরের একটি গাড়ি বন্ধ রেখেছি।’
সোহাগ পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা সজিব বলেন, ‘আমাদের যশোরের সকাল সাড়ে ৯টার গাড়ি বন্ধ রেখেছি, যাত্রী কম। সকালের দুইটি গাড়ি ছাড়লেও যাত্রী ছিল মাত্র চার–পাঁচজন।’
রংপুরগামী যাত্রী সুলায়মান হোসেন জানান, ‘যাত্রী কম থাকায় সকালের গাড়ি ছাড়েনি, ৯টায় ছাড়বে। দুই ঘণ্টা ধরে টার্মিনালে বসে আছি। ৯টার বাস ঠিক সময়ে ছাড়বে কি–না, তা নিয়েও সন্দেহ আছে।’
ভেড়ামারাগামী যাত্রী আব্দুল হান্নান বলেন, ‘গাড়ি ৮টায় ছাড়ার কথা, কিন্তু এখনও আসেনি। যাত্রী কম বলে সময় লাগছে হয়তো।’তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ আতঙ্ক ছড়িয়েছে, তাই হয়তো যাত্রী কম। কিছুটা ভয় লাগছে, কিন্তু জরুরি কারণে যেতে হচ্ছে। বেড়াতে এসেছিলাম, এখন বাড়ি ফিরছি।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও