• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২ টাকা

প্রভাত রিপোর্ট / ৯৬ বার
আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

প্রভাত অর্থনীতি: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠা-নামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারে ২ টাকা করে বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেলের মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে ২ টাকা বাড়িয়ে ১০৪ টাকা করা হয়েছে। অকটেন ১২২ টাকা থেকে বাড়িয়ে ১২৪ টাকা, পেট্রল ১১৮ টাকা থেকে ১২০ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে বাড়িয়ে ১১৬ টাকা নির্ধারণ/সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন মূল্য সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও