• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পাবনায় পেঁয়াজের দাম কমলো কেজিতে ৪০ টাকা

প্রভাত রিপোর্ট / ১৩৪ বার
আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

প্রভাত সংবাদদাতা,পাবনা: পাবনায় কেজিতে পেঁয়াজের দাম কমেছে অন্তত ৪০ টাকা। জেলার বিভিন্ন বাজারে পুরোনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। আর মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়। সোমবার (৮ ডিসেম্বর) জেলার বড় বাজার, মাসুম বাজার ও লাইব্রেরি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে বাজারে পুরোনো পেঁয়াজ ১৩০-১৪০ টাকা ও মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয় ২০ টাকা পর্যন্ত।
ব্যবসায়ীরা বলছেন, শুক্রবারের আগে পাবনার বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজের দর স্বাভাবিক ছিল। পুরনো পেঁয়াজের প্রতি কেজি খুচরা বাজার ছিল ১১০-১২০ টাকা। বৃহস্পতিবারও বাজার অনেকটা একই থাকলেও শুক্রবার হঠাৎ বাজার বেড়ে পেঁয়াজের দর ওঠে ১৪০ টাকায়। কোনো কোনো জায়গায় ১৫০ টাকাতেও বিক্রি হয়েছে। এরপর দিন আবার দর অনেকটা কমে যায়। শনি ও রবিবার বাজার ছিল ১১৫-১২৫ টাকা। তবে আমদানির খবরে দর আরও কমে সোমবার বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। ১২০ টাকার মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়। তবে আমদানির প্রভাবে অতিরিক্ত দরপতন হলে চাষিরা লোকসানে পড়বে।
এ ব্যাপারে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রাফিউল ইসলাম বলেন, বাজার স্বাভাবিক রাখতে সীমিত পরিসরে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কৃষকদের চিন্তার কারণ নেই। এবার তাদের আবাদ ব্যয় কম পড়েছে। সবমিলিয়ে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা মণ দর পেলে তারা অনেক লাভবান হবেন। আমরা সেটি নিয়ে কাজ করছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও