• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

প্রভাত রিপোর্ট / ১২১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

প্রভাত রিপোর্ট: সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান।
শফিকুল আলম বলেন, মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এতে সরকারের ৪০ কোটি টাকার মতো লস হবে। ঢাকার মানুষের যাতায়াতে যুগান্তকারী ভূমিকা পালন করছে মেট্রোরেল। এটার জন্য ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের সম্ভবত ১৮-১৯ বা আরও আগে। ফেব্রুয়ারি মাসে আমাদের মুসলমান ভাই বোনরা অনেকেই খেজুর দিয়ে তাদের ইফতারিটা করেন। খেজুরের ওপর ট্যাক্স ইনসিডেন্স ছিল প্রায় ৫২%। সেটাকে কমানো হয়েছে। এটা এখন ৪০% এর মতো হবে। খেজুরের একটা কাস্টমস ডিপি ছিল ২৫%, সেটা কমানো হয়েছে। সেটা এখন ১৫% কমানো হয়েছে। এই দুইটা ছিল ট্যাক্সের ইস্যু। তিনি আরও বলেন, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫ এ খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে। এমেন্ডমেন্ট অর্ডিন্স ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। আইনগত সহায়তা প্রদান এটার দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর খসড়া করা হয়েছে। বাণিজ্যিক আদালতের যে ল’টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এটা আমাদের এনসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও