• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

তারেক রহমানের দেশে ফেরা, কিছু এলাকার কারখানা বন্ধ রাখার পরামর্শ বিজিএমইএর

প্রভাত রিপোর্ট / ৯৬ বার
আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

প্রভাত অর্থনীতি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরবেন। তাঁর দেশের ফেরার দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের কিছু এলাকার রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানায় ছুটি দিতে পরামর্শ দিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ কর্তৃপক্ষ।
বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা নোটিশে গতকাল সোমবার এই পরামর্শ দেওয়া হয়েছে। এতে উত্তরা (পূর্ব-পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ ও আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানার মালিকদের বৃহস্পতিবার বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ বিমানযোগে বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। ধারণা করা হচ্ছে, দীর্ঘ ১৭ বছর পর ওনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরের আশপাশের এলাকায় প্রচুর লোকসমাগম হবে। এ জন্য উত্তরা (পূর্ব-পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ ও আশুলিয়া এলাকার (পূর্বাংশ) কারখানাগুলোয় শ্রমিকের যাতায়াত ও আমদানি-রপ্তানির মালমাল পরিবহনে বিঘ্ন ঘটতে পারে।
সার্বিক দিক বিবেচনা করে এসব এলাকার কারখানার শ্রমিকদের যাতায়াত ও আমদানি-রপ্তানির মালামাল পরিবহনে কারখানা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছে বিজিএমইএ কর্তৃপক্ষ। তারা বলেছে, প্রয়োজনে শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আগে বা পরে যেকোনো একদিন দায়িত্ব পালন করা সাপেক্ষে বৃহস্পতিবার কারখানায় ছুটি রাখা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে।
এ ছাড়া জরুরি আমদানি-রপ্তানিকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান চলাচলের বিষয়ে এলাকার সার্বিক অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্য পথ ব্যবহার করার জন্য অনুরোধ করেছে বিজিএমইএ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও