• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রথমবার সোনার দাম ছাড়ালো ৪ হাজার ৫০০ ডলার, বেড়েছে রুপার দামও

প্রভাত রিপোর্ট / ১৩১ বার
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

প্রভাত অর্থনীতি: বিশ্ববাজারে সোনার দামে ব্যাপক ঊর্ধ্বগতি দেখা গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে রুপা ও প্লাটিনামও ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে। বুধবার স্পট মার্কেটে সোনার দাম এক পর্যায়ে ৪ হাজার ৫২৫ ডলার ছুঁয়ে রেকর্ড গড়ে। পরে দাম কিছুটা কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৯২ ডলারে দাঁড়ায়।
এদিকে রুপার দাম বেড়ে প্রতি আউন্স ৭২ ডলারের বেশি হয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ। অন্যদিকে প্লাটিনামের দাম ২ হাজার ৩৭৭ ডলার পর্যন্ত উঠে ইতিহাস গড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের সুদহার কমার সম্ভাবনা এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় বিনিয়োগকারীরা সোনাসহ মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন।
একজন বিশ্লেষকের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনা এবং বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকির কারণে মানুষ এমন সম্পদে বিনিয়োগ করছে, যেগুলোতে রাষ্ট্রীয় ঝুঁকি কম। চলতি বছরে স্বর্ণের দাম ৭০ শতাংশের বেশি বেড়েছে, যা ১৯৭৯ সালের পর সবচেয়ে বড় বার্ষিক উল্লম্ফন। রুপার দাম বেড়েছে ১৫০ শতাংশেরও বেশি।
বিশ্লেষকদের ধারণা, আগামী ছয় থেকে বারো মাসের মধ্যে স্বর্ণের দাম ৫ হাজার ডলার এবং রুপার দাম ৮০ ডলার ছুঁতে পারে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও