• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

প্রেমে মজেছেন বিলগেটস কন্যা

প্রভাত রিপোর্ট / ২২৬ বার
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

প্রভাত বিনোদন: বিশ্বের অন্যতম ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের কনিষ্ঠ কন্যা ফোবি অ্যাডেল গেটস আবারও প্রেম পড়েছেন। সম্প্রীতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন ফোবি, যেখানে তার পাশে দেখা যায় চ্যাজ ফ্লিনকে। ছবির ক্যাপশনে ফোবি শুধু একটি লাল হৃদয়ের ইমোজি দেন, যা তাদের প্রেমে পড়ার কথা তুলে ধরে। ২৩ বছর বয়সী মার্কিন উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফোবিকে ওই পোস্টের স্বাগত জানিয়ে মন্তব্যের ঘরে একজন লিখেন, প্রথম ভালোবাসা আবার ফিরে এসেছে। দুজনকে ধন্যবাদ। আরেকজন লিখেছেন, এটার জন্য অপেক্ষা করছিলাম। তোমাদের অনেক ভালোবাসি। খানিকটা মজা করে একজন লিখেছেন, চ্যাজ একজন ধৈর্যশীল লোক। ফোবি, তার হৃদয় নিয়ে খেলা বন্ধ করো। সে একজন দয়ালু মানুষ।
ফোবির জন্য একেবারেই নতুন কেউ নন চ্যাজ ফ্লিন। একই হাইস্কুলে পড়াশোনার সময় দুজনের মধ্যে বন্ধুত্ব, অল্প সময়ের সম্পর্ক ছিল। অনেক বছর পর সেই হাইস্কুলের বন্ধুত্ব যেন নতুন করে প্রেমে রূপ নিল।
চ্যাজের সঙ্গে নতুন করে সম্পর্কের আগে আর্থার ডোনাল্ডের সঙ্গে প্রেমে ছিলেন ফোবি। আর্থার সম্পর্কে কিংবদন্তি গায়ক পল ম্যাককার্টনির নাতি। ২০২৩ সালে তাদের প্রেম শুরু হয়। মিডিয়ার চোখ এড়িয়ে বেশ গোপনে সম্পর্ক চালালেও, ২০২৫ সালের শেষের দিকে সে সম্পর্কে ইতি ঘটে। ব্রেকআপের কয়েক মাস পরই শৈশবের ভালোবাসায় ফিরে গেলেন ফোবি গেটস।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও