• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

গুজব ও অপপ্রচার রুখতে হটলাইন ও ইমেইল চালু

প্রভাত রিপোর্ট / ৭২ বার
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: জাতীয়, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত পর্যায়ে গুজব, ভুল তথ্য (মিসইনফরমেশন) এবং অপপ্রচার (ডিসইনফরমেশন) রোধে বিশেষ হটলাইন সেবা চালু করেছে সরকার। এখন থেকে নাগরিকরা ০১৩০৮৩৩২৫৯২ নম্বরে কল করে অথবা হড়ঃরভু@হপংধ.মড়া.নফ ঠিকানায় ইমেইল করে এই সংক্রান্ত যে-কোনও অভিযোগ জানাতে পারবেন। সোমবার (৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ২৮ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ‘জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি’কে (এনসিএসএ) বিশেষ নির্দেশনা প্রদান করেন।
বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতোমধ্যেই ৩৫টি প্রতিষ্ঠানকে ‘ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার’ (সিআইআই) হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে এই তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গুজব ও সাইবার অপরাধ বাড়তে পারে। তাই এসব প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর মধ্যে নিবিড় সমন্বয় সাধনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও