• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বায়রা নির্বাচন হাইকোর্টে স্থগিত

প্রভাত রিপোর্ট / ২৩৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

প্রভাত রিপোর্ট: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ১৭ জানুয়ারি বায়রার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী খান মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের অনুমতি দেয় নির্বাচন কমিশন (ইসি)।
গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে : আসিফ নজরুল
ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) এবং বায়রার প্রশাসককে এ চিঠি দেওয়া হয়েছে। যদিও গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে যেকোনও ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে দেশের পেশাজীবী সংগঠন বা অন্য কোনও সংগঠনকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সাংগঠনিক নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছিল ইসি। গত ১২ জানুয়ারি ইসি এ নির্দেশনা দেয়। তবে, সেই নির্দেশনার দুই দিন পরই বায়রাকে নির্বাচনের অনুমতি দেওয়া হলো।
চিঠিতে বলা হয়, নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে আগামী ১৭ জানুয়ারি নির্বাচন আয়োজন করা যাবে। অনুমোদন অনুযায়ী, নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেলিব্রিটি হল, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিসিসি), আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা। এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও