• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারত-ইইউ ঐতিহাসিক চুক্তি, নাখোশ কেন যুক্তরাষ্ট্র?

প্রভাত রিপোর্ট / ৬৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

প্রভাত ডেস্ক: ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র যে রীতিমতো অসন্তুষ্ট তা আবার স্পষ্ট করলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন মিডিয়ায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউক্রেনের থেকে বাণিজ্যকে অগ্রাধিকার দিলো ইইউ। খবর ডয়চে ভেলের।
বেসেন্টকে প্রশ্ন করা হয়, ইউরোপ ও ভারত যে বাণিজ্য চুক্তি করলো, তার ফলে কী যুক্তরাষ্ট্র বিপন্ন বোধ করছে? এর জবাবে মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, আমি ইউরোপের নেতাদের আচরণে হতাশ। কারণ, ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে তারাই আছেন। তার অভিযোগ, ভারত রাশিয়ার তেল কিনছে এবং আপনারা ভাবুন, কে পরিশোধিত জিনিস কিনছে? কিনছে ইউরোপীয়রা। ফলে ইউরোপ তাদের বিরুদ্ধে হওয়া যুদ্ধের খরচ নিজেরাই যোগাচ্ছে।
বেসেন্ট আরও বলেন, রাশিয়ার থেকে তেল কিনছে বলে ভারতের ওপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক বসানো হয়েছে। ইউরোপ তাতে যোগ দিলো না। কারণ, তারা বাণিজ্য চুক্তি করতে চেয়েছিল। যখনই আপনারা শুনবেন, ইউরোপ ইউক্রেনের মানুষদের কথা বলছে, তখনই মনে করবেন, ওরা বাণিজ্যকে ইউক্রেনের মানুষের থেকে অগ্রাধিকার দেয়।
বাণিজ্য চুক্তি করার জন্য ভারতের সঙ্গেও আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একাধিক ব্যক্তি দাবি করেছেন, সেই চুক্তি প্রায় চূড়ান্ত। আর রাশিয়ার তেল কেনা নিয়ে যখন ভারতের ওপর অতিরিক্ত শুল্ক বসানো হলো, তখন ভারত জানিয়েছিল, যুক্তরাষ্ট্র এখনো রাশিয়ার কাছ থেকে রেয়ার আর্থসহ একাধিক জিনিস কেনে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও