• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হামলায় অবৈধভাবে ‘সাদা ফসফরাস’ ছুড়েছে ইসরায়েল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে কমিটি; প্রজ্ঞাপন জারি সারাদেশে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত মধ্যপ্রাচ্য সংকট, শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ ভর্তুকির চাপে দিশেহারা বিদ্যুৎ-জ্বালানি খাত শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেয়া হবে: তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

গাজীপুরে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই

প্রভাত রিপোর্ট / ১৪ বার
আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে পুলিশকে মারধর করে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় টাঙ্গাইল সদর এবং শ্রীপুর থানা-পুলিশের কমপক্ষে ছয়জন সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া, আহত ছয় পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১ মার্চ) রাত ৮টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নিজমাওনা গ্রামের মনির হোসেনের ছেলে আদিল (২২) ও তার বাবা মনির হোসেন (৫০)।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে টাঙ্গাইল সদর থানার ছয় সদস্যের একটি টিম শ্রীপুরে আসে। তারা শ্রীপুর থানা-পুলিশের সহযোগিতায় নিজমাওনা গ্রামের আদিল ও তার বাবা মনির হোসেনকে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পড়িয়ে পুলিশের গাড়িতে ওঠানোর চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন ডাকাত ও ভুয়া পুলিশ আসছে বলে ডাক-চিৎকার দেয়। আশপাশের লোকজন এসে রাস্তা অবরোধ করে পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। এ সময় ছয় পুলিশ সদস্য আহত হন। হ্যান্ডকাফসহ ছিনিয়ে নেয় দুই আসামিকে। আসামির বাড়ির নারীরা পুলিশ সদস্যদের কামড়ে গুরুতর আহত করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল গিয়ে অভিযান পরিচালনা করে হ্যান্ডকাফ ছিনিয়ে নেওয়া দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছয়জন পুলিশ সদস্য আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জরিত দুই নারীকেও আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও