• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের নীতিমালা সংশোধনের দাবি

প্রভাত রিপোর্ট / ৪৫ বার
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ঝিনাইদহ: সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে খুচরা বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর ঝিনাইদহ জেলা শাখা।
মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা ও উপজেলা শাখার খুচরা সার বিক্রেতারা অংশ নেন। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি সায়েদুল আলম বাদশা, সাধারণ সম্পাদক আবু সাঈদসহ অন্য নেতারা।
বক্তারা বলেন,খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করায় দেশের প্রায় ৪৪ হাজার পরিবার মানবেতর জীবনযাপন করছে। দ্রুত তাদের সনদ বহাল রেখে সার নীতিমালা-২০২৫ এর পূর্ণগঠন প্রক্রিয়া স্থগিত করার দাবি জানান তারা। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও