• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

প্রভাত রিপোর্ট / ৫৫ বার
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

প্রভাত রিপোর্ট: ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশে এখনো সংকট তৈরি না হলেও সেই গুজব ছড়িয়ে পড়েছে। ফলে ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ লাইন, ভোগান্তি। এসবের কারণে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে তিনি এ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন জ্বালানি সচিব সাইফুল ইসলাম, বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান প্রমুখ।
পরিদর্শনের শুরুতে তিনি রাজধানীর পরীবাগের একটি পেট্রোল পাম্প স্টেশনে যান। এ সময় তিনি সেখানে আগত ক্রেতাদের সঙ্গে কথা বলেন। ক্রেতারাও তাদের অভিযোগ জানান। এরপর প্রতিমন্ত্রী পাম্পের কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন।
এসময় দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য আগামী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে লিখিত নির্দেশনা পেট্রোল পাম্পগুলোকে দেওয়া হবে বলেও জানান তিনি। শুক্রবার (৬ মার্চ) পরীবাগের পেট্রোল পাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও