• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্ন তুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান হুইলচেয়ারে করে দীপু মনিকে দেখতে এলেন স্বামী এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পিরোজপুরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন; সুপ্রীম সিডের মাঠ দিবস পালন এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে বিশ্ব: আইইএ

প্রভাত রিপোর্ট / ৩৬ বার
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬

প্রভাত ডেস্ক : ইরানকে ঘিরে চলমান সংঘাতের জেরে বিশ্ব নজিরবিহীন জ্বালানি সংকটের মুখে পড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। সংস্থাটির প্রধান ফাতিহ বিরোল বলেছেন, বর্তমান পরিস্থিতি অতীতের যেকোনো জ্বালানি সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে। শুক্রবার (২০ মার্চ) প্রকাশিত আইইএ’র প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারগুলোকে এখনই সক্রিয় হতে হবে। জ্বালানি ব্যবহার কমাতে মহাসড়কে গতিসীমা হ্রাস, বাসা থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) বাড়ানো এবং শিল্প ও গৃহস্থালিতে জ্বালানি সাশ্রয়ের মতো পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিরোল বলেন, বর্তমান সংকট ১৯৭০-এর দশকের বৈশ্বিক তেল সংকট এবং ইউক্রেনে রাশিয়ার হামলা-পরবর্তী গ্যাস সংকটের চেয়েও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
তার মতে, এই সংকট মোকাবিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো হরমুজ প্রণালি পুনরায় চালু করা। কারণ বিশ্বের বড় অংশের জ্বালানি সরবরাহ এই প্রণালির ওপর নির্ভরশীল। তবে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামো স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি—বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো—গুরুতর ক্ষতির মুখে পড়বে।
বর্তমান পরিস্থিতিতে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত, জ্বালানি স্থাপনায় হামলা এবং হরমুজ প্রণালিতে অচলাবস্থা—সব মিলিয়ে বিশ্ব জ্বালানি বাজারে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সূত্র: মিডল ইস্ট আই


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও