• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

প্রভাত রিপোর্ট / ৪২ বার
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

প্রভাত রিপোর্ট: লাল সবুজের ভিন্ন আভায় সেজেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে স্মৃতির মিনার। শেষ মুহূর্তে তিন বাহিনীর মহড়া চলছে। গণপূর্ত বিভাগে এরই মধ্যে শেষ করেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণের পরিপাটির কাজ। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ লাখো মানুষের ঢল নামবে এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে।
সরেজমিনে দেখা যায়, জাতীয় স্মৃতিসৌধের গেট থেকে সৌধের মিনার পাদদেশ থেকে চূড়া পর্যন্ত ধুয়ে-মুছে পরিষ্কার পরিপাটি করা হয়েছে । লাল-সবুজের ফুলের আভায় সাজানো হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাল সাদা রংয়ের আঁচড়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রুপ। বিভিন্ন স্থানে করা হয়েছে মেরামত। স্মৃতিসৌধ প্রাঙ্গণের লেক ও পানির ফোয়ারা সংস্কার এবং ঘাস ও আগাছা ছাঁটাই করা হয়েছে।
ফুলের গাছ দিয়ে জাতীয় স্মৃতিসৌধ সাজাচ্ছিলেন পরিচ্ছন্নকর্মী সাইদুর রহমান। তিনি বলেন, ২৬ মার্চ উপলক্ষ্যে সেলভি, ডালিয়া, বিটনীসহ বিভিন্ন জাতের ফুল গাছ দিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধ সাজানো হয়েছে। এছাড়া রং তুলির কাজ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
আবুল কামাল নামে অপর এক পরিচ্ছন্নকর্মী বলেন, আমরা প্রায় দেড় মাস ধরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছি। জাতীয় স্মৃতিসৌধের আগাছা পরিষ্কার, ঝাড় দেওয়া, লেক পরিষ্কার করা হয়েছে।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু গণমাধ্যমকে বলেন, মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ লাখো মানুষের ঢল নামবে। সেকারণে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা রংতুলির কাজ, ফুল গাছ স্থাপন, লেক সংস্কারের কাজ সম্পূণ করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও