• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি
ক্রিকবাজ–এর প্রতিবেদন

দেশের চ্যানেলে আইপিএল সম্প্রচারে বাধা নেই

প্রভাত রিপোর্ট / ৪০ বার
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রভাত স্পোর্টস : ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জেরে বাংলাদেশ ও ভারতের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়েছিল। তারই জেরে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। নতুন সরকার আসার পর এনিয়ে জট খুলতে যাচ্ছে।
ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচারে কোনো বাধা আর নেই। নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমন তথ্য জানিয়েছেন।
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকবাজকে বলেছিলেন, আইপিএল সম্প্রচার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি। জহির উদ্দিনের উদ্ধৃতি দিয়ে ডয়চে ভেলে জানিয়েছে, ‘আইপিএল সম্প্রচারের আবেদন কেউ আমাদের কাছে করেনি। আমরা খেলার সঙ্গে রাজনীতিকে মেশাতে চাই না। আমরা বাণিজ্যিক প্রেক্ষাপটে বিষয়টা দেখতে চাই। যদি কোনো চ্যানেল আইপিএল সম্প্রচার করতে চায়, আমরা ইতিবাচকভাবে সেটা বিবেচনা করব।’
স্টার স্পোর্টস আইপিএল সম্প্রচার করতে পারে কি না প্রশ্নে জহির ‍উদ্দিন বললেন, ‘আমরা কাউকে এটি সম্প্রচারে নিষিদ্ধ করব না। যদি স্টার স্পোর্টস সম্প্রচার করতে চায়, তারা পারবে। যদি আমাদের কোনো চ্যানেল সম্প্রচার করতে চায়, আমরা সেটা ইতিবাচকভাবে নেবো। কিন্তু কোনো কিছু জোর করে চাপিয়ে দেবো না।’
বাংলাদেশের কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রেজাউল করিম লাবু বলেছেন, তারা আইপিএল সম্প্রচারে স্টার স্পোর্টসকে বাধা দেবেন না। কারণ এই বিষয়ে সরকারি কোনো নির্দেশনা নেই। তিনি বললেন, ‘স্টার স্পোর্টস বাংলাদেশে আইপিএল সম্প্রচার করতে চাইলে করতে পারে, কেউ তাদের থামাতে আমাদের নির্দেশনা দেয়নি। তত্ত্বাবধায়ক সরকারের আগের নির্দেশনার কোনো মূল্য নেই এখন। এই সরকার যদি আমাদের বন্ধ করতে বলে, আমরা করব। কারণ আগের সরকারের নির্দেশনাবলী আর কার্যকর নেই।’ আজ বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের উদ্বোধনী ম্যাচে স্বাগত জানাবে সানরাইজার্স হায়দরাবাদকে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ২।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও