• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

সীতাকুণ্ডে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৬

প্রভাত রিপোর্ট / ৩১ বার
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মিরসরাই : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় যাত্রী আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার মডার্ন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে আহতদের নাম পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, মাইক্রোবাসটির সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের এক ইউনিট আহতদের উদ্ধার করে।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী জানান, গাড়িটি চট্টগ্রাম থেকে একজন প্রবাসীকে নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। সীতাকুণ্ড থানা এলাকা অতিক্রম করার সময় একটি চাকা পাংচার হয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং গাড়িতে থাকা ছয় যাত্রী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও