• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার আসিম আজহারের কনসার্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় হানিয়া আমির মাইকেলের ভূমিকায় ভাইয়ের ছেলে জাফর জ্যাকসনই নাচে-গানে উপযুক্ত আমির খানের জীবনে এখন বসন্তের হাওয়া,নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট মে মাসেই দুই বাংলায় মুক্তি পাচ্ছে বুবলি অভিনীত ‘ফ্ল্যাশব্যাক’ ও ‘সর্দারবাড়ির খেলা’ জামায়াত নিয়ে জাতীয় সংসদে কে কী বললেন পরিবহন খাতই হতে পারে সরকারের অন্যতম বড় রাজস্ব উৎস উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু

ঈদের ছুটি শেষে কর্মমুখর গাজীপুর

প্রভাত রিপোর্ট / ২৯ বার
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাজীপুর: পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন বিভিন্ন কলকারখানা শ্রমিকরা। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পনগরী গাজীপুরে। হাট-বাজার ও বিপণিবিতানগুলোতে বেড়েছে ক্রেতা ও কেনাকাটা। রবিবার (২৯ মার্চ) সকাল থেকেই গাজীপুরের প্রায় সব কারখানা সরব হয়ে ওঠে। শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। শ্রমিকদের পদচারণায় রাস্তাঘাট ও পাড়ামহল্লা জমজমাট হয়ে ওঠে। রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকানগুলো ফিরেছে চেনা রূপে।
শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুরে মোট ২ হাজার ৭৫৩টি কারখানায় ঈদের ছুটি ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে প্রায় ২ হাজার ১০০টি পোশাক কারখানা খুলেছে রোববার। যেখানে প্রায় ২২ লাখ শ্রমিক কর্মরত। অধিকাংশ কারখানায় টানা ১০ দিনের ছুটি ছিল। ছুটি শেষে এসব কারখানা পুরোদমে চালু হয়েছে। সকাল থেকেই বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই নির্ধারিত সময়ের আগেই কর্মস্থলে পৌঁছান। কাজের পরিবেশে ফিরে সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকরা।
তারা জানান, স্বাভাবিক কর্মপরিবেশ ও ন্যায্য বেতন-ভাতার ধারাবাহিকতা বজায় থাকলে তারা আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারবেন।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের জন্য নিরাপদ ও শ্রমবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও কর্মপরিবেশের বিভিন্ন দিক জোরদার করা হয়েছে।
গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার একটি পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসান সোহেল বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি, যাতে তারা নির্বিঘ্নে কাজ করতে পারেন।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন শ্রমিক ও মালিক উভয় পক্ষই। ঈদ পরবর্তী এই স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবারের ঈদে কোনো পোশাক কারখানাতে বেতনভাতার জন্য কোনো প্রকার সমস্যা হয়নি বলে জানান ব্যবসায়ীরা।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, রোববার থেকে গাজীপুরে শতভাগ কারখানা ঈদের ছুটি শেষে চালু হয়েছে। কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা এবার স্বাচ্ছন্দ্যে যেভাবে ঈদের উদযাপন করতে বাড়িতে গিয়েছিল তারা স্বাচ্ছন্দ্যে কর্মস্থলেও ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও