• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

মেটলাইফ বাংলাদেশের বিমা সুরক্ষা সুবিধা পাবেন এনরুটের কর্মীরা

প্রভাত রিপোর্ট / ২৭ বার
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রভাত অর্থনীতি: বহুজাতিক বিমাপ্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের বিমা সুরক্ষা সুবিধা পাবেন এনরুট ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মীরা। এ জন্য এনরুট ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মেটলাইফ বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেটলাইফ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানীর এনরুটের কার্যালয়ে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন এনরুট ইন্টারন্যাশনালের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শাহজাদ হোসেন ও মেটলাইফ বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আলা উদ্দিন।
চুক্তির আওতায় এনরুটের মাধ্যমে নিয়োগ পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মেটলাইফের বিমা সুরক্ষা সুবিধা পাবেন। এনরুট ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি শীর্ষ মানবসম্পদ (এইচআর) পরামর্শক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৮ বছর ধরে দেশের বিভিন্ন জাতীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।
মেটলাইফ জানায়, বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক রয়েছে তাদের। ২০২৫ সালে বাংলাদেশে মোট ২ হাজার ৮৯৫ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও