• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত

প্রভাত রিপোর্ট / ২৫ বার
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা,দিনাজপুর: দিনাজপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় দুই জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার ভোর ৫টায় বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় দিনাজপুর-গাইবান্ধা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোশারফ হোসেন বাবু। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা। আহত ১০ জনকে উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী হেরিটেজ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও