• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানো ইমি ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে : আইনমন্ত্রী প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ পেনাল্টিতে ড্র করে দ্বিতীয় লেগে তাকিয়ে আর্সেনাল-অ্যাতলেটিকো সব আসরের রেকর্ড ভাঙল আইপিএল, রিকেলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান বিশ্বকাপের টিকিট ও যাতায়াতে অতিরিক্ত খরচ, প্রতারণা-অপরাধ বৃদ্ধির শঙ্কা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের আগে জোড়া দুঃসংবাদ পিএসজির আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন আফগান নারীরা চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার আসিম আজহারের কনসার্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় হানিয়া আমির

পদ্মায় বাসডুবি: ঘটনাস্থল পরিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল

প্রভাত রিপোর্ট / ২৭ বার
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা,ফরিদপুর: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার কারণ উদ্‌ঘাটন ও দায়ী ব্যক্তিদের শনাক্তকরণে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম ৩ নম্বর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন। এসময় তদন্ত কমিটির অন্য পাঁচ সদস্য সঙ্গে ছিলেন। পরে তদন্ত কমিটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত বাসটি পরিদর্শন করে।এসময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি।
কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানোর বিষয়ে প্রতিবেদনে সুপারিশ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও