• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

মোহনপুরে হামলার শিকার কৃষকলীগ নেতার হাসপাতালে মৃত্যু

প্রভাত রিপোর্ট / ২৯ বার
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা,রাজশাহী : রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষকলীগের এক নেতাকে কোপানোর পর তার বিরুদ্ধেই থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ অভিযোগ নেওয়ার কয়েক ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই কৃষক লীগ নেতা মারা গেছেন। পুলিশ বলছে, থানায় গিয়ে যিনি অভিযোগটি করেছিলেন তিনিই এই হত্যাকাণ্ডে অভিযুক্ত। তাকে এখন আটক করার চেষ্টা চলছে।
নিহত ব্যক্তির নাম কামরুল হাসান মিঠু (৪০)। তিনি মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক। করিসা দুর্গাপুর গ্রামে তার বাড়ি। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত মো. সাদ্দাম (২৮) আত্মগোপন করেন। তার বাড়িও একই এলাকায়। তিনি সম্পর্কে নিহত ব্যক্তির ভাতিজা হন বলে জানিয়েছে পুলিশ।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়ামিন আলী জানান, শুক্রবার (২৭ মার্চ) বিকালে এলাকার মাঠে নিজের জমিতে সেচ দিচ্ছিলেন কামরুল হাসান। তখন প্লাস্টিকের পাইপ ফেটে কিছু পানি সাদ্দামের পেঁয়াজের ক্ষেতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি কামরুলকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা কামরুলকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতে মারা যান তিনি।
ইয়ামিন আলী জানান, সাদ্দাম শনিবার সন্ধ্যায় থানায় গিয়ে মাথায় আঘাত দেখিয়ে কামরুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এ অভিযোগ করে আসার কয়েক ঘণ্টা পরই কামরুলের মৃত্যু হয়। এখন তাকে খোঁজা হচ্ছে। কিন্তু এলাকায় তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে সাদ্দামের বিরুদ্ধে হত্যা মামলা হবে। আর রবিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে কামরুল হাসানের মরদেহের ময়নাতদন্তের পর সেটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও