• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলায় ইসরায়েলি সেনা নিহত

প্রভাত রিপোর্ট / ৩২ বার
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রভাত ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন এক ইসরায়েলি সেনা। ওই একই হামলায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
নিহত সেনার নাম সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাৎজ। ২২ বছর বয়সী এ সেনা ইসরায়েলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ইসরায়েলের হয়ে যুদ্ধ করলেও তার আসল ঠিকানা যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের নিউ হ্যাভেনে।
আহত তিন সেনার অবস্থা মাঝারি বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাাহিনী। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের অভিহিত করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর কয়েকদিন পর এ যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। এরপর লেবানের দক্ষিণাঞ্চল দখলের পরিকল্পনা হাতে নেয় ইসরায়েল। এর অংশ হিসেবে দেশটির দক্ষিণাঞ্চলে নিজেদের সেনা পাঠাচ্ছে তারা। আর এসব সেনার ওপর অতর্কিত হামলা চালাচ্ছে হিজবুল্লাহর যোদ্ধারা। এর পাশাপাশি ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে রকেট হামলা চালাচ্ছে তারা।
হিজবুল্লাহ জানিয়েছে, যতদিন ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ চালাবে ততদিন তারা ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা অব্যাহত রাখবে।
এরআগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল হিজবুল্লাহ। কিন্তু ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলের সঙ্গে তাদের যুদ্ধবিরতি হয়। তা সত্ত্বেও লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়ে শত শতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছিল ইসরায়েল। হিজবুল্লাহ এসবের জবাব না দিলেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার তারা আবারও সক্রিয় হয়ে ওঠে।

সূত্র: টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও