• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্ন তুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান হুইলচেয়ারে করে দীপু মনিকে দেখতে এলেন স্বামী এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পিরোজপুরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন; সুপ্রীম সিডের মাঠ দিবস পালন এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

হরমুজ দিয়ে পাকিস্তানের ২০ জাহাজকে পার হতে দেবে ইরান

প্রভাত রিপোর্ট / ২৫ বার
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রভাত ডেস্ক: অবরুদ্ধ করে রাখা হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০টি জাহাজকে পার হতে দিতে সম্মত হয়েছে ইরান। পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার রবিবার (২৯ মার্চ) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান প্রতিদিন পাকিস্তানের দুটি জাহাজকে হরমুজ দিয়ে যাওয়ার সুযোগ দেবে।
এক্সে ইসহাক দার লিখেছেন, “ইরানের এই পদক্ষেপটি ইতিবাচক ও গঠনমূলক, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে দেশটি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এই হরমুজ দিয়ে আরব বিশ্বের উপসাগরীয় দেশগুলো বিশ্বে তেল রপ্তানি করে। যা বিশ্বের মোট তেল রপ্তানির প্রায় ২০ ভাগ।
হরমুজ বন্ধ করে দেওয়ার পর প্রায় সব দেশে জ্বালানির জন্য হাহাকার তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে পরিস্থিতি তত খারাপ হচ্ছে।
ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলা এ যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশের ভূমিকা নিয়েছে পাকিস্তান। গতকাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। ওই সময় ইরানি প্রেসিডেন্ট জানান, যুদ্ধ বন্ধের যে কোনো আলোচনা শুরুর আগে বিশ্বাস অর্জন করতে হবে। কারণ যুক্তরাষ্ট্রের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও