• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দুদকের মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের প্রকৃত জিডিপি কমতে পারে ১.২ শতাংশ হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি জ্বালানি খাতে মাসে আড়াই থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া সংসদে ১২ বিল পাস: রহিত হল সুপ্রিম কোর্ট ও মানবাধিকারবিষয়ক অধ্যাদেশ

নাজিরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৯৬ বার
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়ান্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। রবিবার ( ২৯ মার্চ) সকাল ১০ টায় উপজেলার কৃষি প্রশিক্ষন মিলিতয়ান কক্ষে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস পালিত হয়।
এ সময় আবাদি, অনাবাদি, ভাসমান, খাদ্য ও পুষ্টি সহ নানা প্রকল্পের প্রদর্শনী সহয়তার আওতায় বিভিন্ন এলাকার কৃষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেসা এশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক, বরিশাল অঞ্চল ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর সৌমিত্র সরকার, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প, বরিশাল মোহাম্মদ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত কৃষি অফিসার সানজিদ আরা শাওন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন অফিসারগণ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিরাসহ কৃষকরা। দিনব্যাপী কর্মশালা শেষে কৃষক -কৃষানীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও