• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

মোটরসাইকেলের ট্যাংকি সাইকেলে লাগিয়ে পাম্পে এসে তেল নিলেন যুবক

প্রভাত রিপোর্ট / ৩৪ বার
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাইবান্ধা: বাচ্চু মিয়া নামে এক যুবকের রয়েছে একটি মোটরসাইকেল। সম্প্রতি তেল শেষ হয়ে যাওয়ায় বাড়িতেই দুই চাকার যানটি রেখে দিয়েছেন তিনি। এর মধ্যে খবর পান একটি ফিলিং স্টেশনে তেল দিচ্ছে। এমন খবরে মোটরসাইকেলের ট্যাংকি খুলে বাইসাইকেলে লাগিয়ে সেখানে ছুটে যান বাচ্চু মিয়া। অবশেষে সেই ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বাড়ি ফিরেছেন তিনি।
ব্যতিক্রমী ঘটনাটি গাইবান্ধার সদর উপজেলার পুলিশ লাইন এলাকার হাছনা ফিলিং স্টেশনের। রবিবার (২৯ মার্চ) এ ঘটনাটি ঘটে। আর বাচ্চু মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাসিন্দা।
বাচ্চু মিয়া জানান, তার মোটরসাইকেলের তেল সম্পূর্ণ শেষ হয়ে যায়। বাড়ি থেকে সেটি চালিয়ে ফিলিং স্টেশনে আনা সম্ভব হয়নি। এ অবস্থায় তিনি বুদ্ধি খাটিয়ে মোটরসাইকেলের ট্যাংকি খুলে সাইকেলের ওপর করে পাম্পে নিয়ে এসে পেট্রোল ভরে নেন।
ঘটনাটি মুহূর্তেই ফিলিং স্টেশন এলাকায় কৌতূহলের সৃষ্টি করে। উপস্থিত লোকজন বিষয়টিকে ভিন্নধর্মী ও বুদ্ধিদীপ্ত উদ্যোগ হিসেবে দেখেন। অনেকেই হাস্যরসের ছলে বলেন, তেল শেষ হতে পারে, কিন্তু বুদ্ধি শেষ হয় না।
বিষয়টি নিয়ে বাচ্চু মিয়া বলেন, টিকটকে দেখে আইডিয়াটা পেয়েছি। বাইকের তেল শেষ হয়ে গিয়েছিল, ঠেলে আনার চেয়ে ট্যাংকি খুলে আনা সহজ মনে হয়েছে। এতে কষ্টও কম হয়েছে। তিনি আরও বলেন, “তেল সংকট যেন সরকার দ্রুত সমাধান করে। না হলে সামনে মানুষকে আরও নানা উপায়ে সমস্যার সমাধান খুঁজতে হবে।”


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও