• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্ন তুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান হুইলচেয়ারে করে দীপু মনিকে দেখতে এলেন স্বামী এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পিরোজপুরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন; সুপ্রীম সিডের মাঠ দিবস পালন এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা

প্রভাত রিপোর্ট / ৬৭ বার
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

প্রভাত রিপোর্ট: জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ পুরস্কার ঘোষণা করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানিয়েছে, লক্ষ্য করা যাচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান বিশেষ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় অস্থিরতা দেখা দিয়েছে। বিদেশে জ্বালানি তেলের মূল্য অতিরিক্ত বেড়ে যাওয়ায় দেশে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সাধারণ জনগণের জন্য আমদানি কর জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না করে গোপনে মজুত করে অতিরিক্ত মূল্যে বিক্রি করছে বলে খবর পাওয়া যাচ্ছে। মাঠ প্রশাসন এরইমধ্যে এ ধরনের একাধিক অসাধু চক্রকে শাস্তির আওতায় এনেছে। তা সত্ত্বেও এই অসাধু প্রবণতা উদ্বেগজনক হারে বেড়ে গেছে।
এই পরিস্থিতি বিবেচনায় সরকার উচ্চমূল্যে আমদানি করা জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করতে চোরাই বা অবৈধ মজুতদারির ব্যাপারে তথ্য প্রদানকারীকে আর্থিক পুরস্কার দেওয়ার বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সিদ্ধান্ত নিয়েছে। চোরাই বা অবৈধ জ্বালানি তেল মজুতের বিষয়ে তথ্য প্রদানকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা আর্থিক সম্মানি দেওয়া হবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
এতে আরও বলা হয়, তথ্য প্রদানকারীর যাবতীয় পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক তথ্য প্রদানকারীর পুরস্কারের অর্থ প্রাপ্তি নিশ্চিত করবেন। আর্থিক সম্মানি সব ব্যক্তি/প্রতিষ্ঠান/সংস্থার জন্য উম্মুক্ত থাকবে।
এজন্য ভোক্তা প্রান্তে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেলের সরবরাহ অটুট রাখার পাশাপাশি অবৈধ মজুতদারি বন্ধে বিপিসির উদ্যোগ জেলা প্রশাসনের সহায়তায় বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হচ্ছে। সরকারের এই উদ্যোগের ফলে অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে জনগণ অধিকতর সতর্ক ও সচেতন হবেন। ফলে অবৈধ মজুত ও পাচারজনিত কৃত্তিম সংকট অনেকটা প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
গত ২৭ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছিল, জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মজুতদারি বন্ধে পুরস্কারের ঘোষণা করবে সরকার।
এদিকে, রবিবার বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় থেকে এক বার্তায় জানানো হয়, দেশের জ্বলানি খাতে অস্থিরতার মধ্যে সব পেট্রোল পাম্পের তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের কর্মপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় অবৈধভাবে মজুত করা তেলে উদ্ধার এবং বিভিন্ন পেট্রোল পাম্পে অস্থিরতা নিরসনে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। অনেক পেট্রোল পাম্পে ‘তেল নেই’ লিখা ব্যানার ঝোলানো থাকলেও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মিলছে হাজার হাজার লিটার জ্বালানি তেল। আবার অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটরা আবাসিক বাসা-বাড়িতেও পেয়ে যাচ্ছেন বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল।
এদিকে, রবিবার (২৯ মার্চ) মোংলায় অয়েল ইনস্টলেশন কেন্দ্রে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাসের নেতৃত্বে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যমুনা পেট্রোলিয়ামে তিনটি তেলের ট্যাংক জব্দ করা হয়। পরে সেখান থেকে ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুত পাওয়া যায়। একইদিন বিকেলে, পিরোজপুরের নাজিরপুর উপজেলার চাঁদকাঠী বাজার ও গাওখালী বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ও অবৈধভাবে মজুত করার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সেখানে ‘তেল নেই’ লিখা ব্যানার থাকা সত্ত্বেও অভিযানে দেখা যায় পাম্পাটিতে ৯ হাজার লিটার জ্বালানি তেল মজুত করা ছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও