• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অধস্তন আদালতে বিচারাধীন ৪০ লাখ ৪২ হাজার মামলা : আইনমন্ত্রী অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয় : স্পিকার ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী বিচারিক দায়িত্ব ফিরে পেলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: সংসদে রুমিন ফারহানা ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দের আদেশ

প্রভাত রিপোর্ট / ৫২ বার
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

প্রভাত রিপোর্ট: দুর্নীতির অভিযোগ থাকায় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান তাদের আয়কর নথি জব্দ চেয়ে পৃথকভাবে আবেদন করেন।
আবেদনে বলা হয়, শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগম করদাতা। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের আয়কর নথি খোলার সময় থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ এবং বিবিধ অংশসহ যাবতীয় নথি জব্দ করা দরকার। শুনানি শেষে বিচারক তাদের আয়কর নথি জব্দের আদেশ দেন। ২০২১ সালের ১২ জুন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান পদোন্নতি পেয়ে বিমান বাহিনী প্রধানের দায়িত্ব নেন। এরপর ২০২৪ সালের ১১ জুন অবসরে যান তিনি।
শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৫ সালের ৫ মে বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান ও তার পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত। পরদিন আব্দুল হান্নানের জমি, বাড়ি, ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। এরপর গত ২৪ মে হান্নান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও