• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

সাবিলা পুত্রবধূ হিসেবে অনেক ভালো, অনেক ভালো বললেন শাশুড়ি

প্রভাত রিপোর্ট / ৫৫ বার
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

প্রভাত বিনোদন : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে এবার তাকে দেখা গেল বড় পর্দায়। আর পুত্রবধূর সেই কাজ দেখতে সিনেমা হলে হাজির হয়েছিলেন তার শাশুড়ি। সাবিলার অভিনয় এবং ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমের সামনে মন খুলে কথা বলেছেন তিনি।
সাবিলা নূরের শাশুড়ি বলেন, ‘শাশুড়িকে খাওয়াতে হবে এমন কোনো কথা আছে? না, আমি এগুলো পছন্দ করি না আর আমি তাকে বলিও না। সে আমার মেয়ের মতোই। শাশুড়িকে খাওয়াতেই হবে, বউ রান্না করে খাওয়াবে এটি আমি কখনো আশা করি না। আমি তো নিজেও একজন চাকুরিজীবী।’
সাবিলা নূরের অভিনয়ের একজন নিয়মিত দর্শক তার শাশুড়ি। ঈদে সম্প্রচারিত সাবিলার কোনো কাজই তিনি মিস করেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদের সময়গুলো আমি সব চ্যানেলে ওর সাক্ষাৎকারগুলো দেখি, ছবিগুলো দেখি, নাটকগুলো দেখি, কোনোটিই মিস করি না। ওর কোনো নাটক হলে আমি তাকে ডেকে বলি ‘সাবিলা আসো, তোমার নাটক দেখছি’। ‘সাবিলা পুত্রবধূ হিসেবে অনেক ভালো, অনেক ভালো। আমি শুধু বলার জন্য বলছি না, সে সত্যিই অনেক ভালো। এবার তার সিনেমা বড় পর্দায় আমি প্রথম দেখলাম।’
সাবিলার অভিনয়ের প্রশংসা করে তিনি আরও বলেন , ‘যেকোনো জিনিসের সাথেই সে অ্যাডজাস্ট করতে পারে। সেটি বাইরেও হতে পারে আবার আমার বাসায়ও হয়; হ্যাঁ, যেকোনো জায়গায় সে মিলেমিশে চলতে পারে এবং বাস্তব লাইফেও একই রকম, খুব সুন্দর ব্যালেন্স করতে পারে।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও