• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্ন তুললেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের নেতারা গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান হুইলচেয়ারে করে দীপু মনিকে দেখতে এলেন স্বামী এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পিরোজপুরে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন নাজিরপুরে হীরা -২ এর বাম্পার ফলন; সুপ্রীম সিডের মাঠ দিবস পালন এপ্রিলের ২৫ দিনে এলো ২৫৭ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সুইজারল্যান্ড : বাণিজ্যমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

দেশের অনগ্রসর জেলায় আন্তঃযোগাযোগ বাড়াতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্থানীয় সরকার মন্ত্রী

প্রভাত রিপোর্ট / ৩৬ বার
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশের অনগ্রসর জেলাসমূহের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়াতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতা কামনা করেন। এ সময় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ফ্রান্স বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী।
ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। বিশেষ করে পল্লী উন্নয়ন, অবকাঠামো এবং গ্রামীণ যোগাযোগ উন্নয়ন খাতে অংশীদারিত্ব বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, দেশের অনগ্রসর জেলাসমূহের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে ফ্রান্স বাংলাদেশকে কার্যকর সহযোগিতা দিতে পারে। এ সময় তিনি অনগ্রসর অঞ্চলের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদার বিষয় রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। অপরদিকে, ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ফ্রান্স এই সম্পর্ককে আরও সুদূরপ্রসারী করতে আগ্রহী এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় অংশীদার হতে চায়। বিশেষ করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং নিরাপদ পানি সরবরাহ খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও