• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

‘সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল প্রক্রিয়াধীন’

প্রভাত রিপোর্ট / ৫১ বার
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, প্রস্তাবিত পে-স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়াই অনুসরণ করা হবে এবং সরকার এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধান উপদেষ্টা তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ড. তিতুমীর জানান, এ সংক্রান্ত একটি সচিব কমিটি রয়েছে, যা পে-স্কেল পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দেবে। সেই সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, সাধারণত পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি পদ্ধতিগতভাবে কাজ শুরু করে। বর্তমান ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও