• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফ: এনবিআর চেয়ারম্যান

প্রভাত রিপোর্ট / ৫৯ বার
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: জ্বালানি সাশ্রয় ও শিক্ষা খাতের পরিবহন ব্যবস্থাকে আধুনিক করতে স্কুলে ব্যবহৃত বৈদ্যুতিক বাস (ইলেকট্রিক স্কুল বাস) আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় স্ট্যাটুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) জারি করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট পরামর্শ সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, গণপরিবহন খাতে জ্বালানির ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে সরকার ধাপে ধাপে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, পরিবহন খাতে জ্বালানির ওপর নির্ভরতা কমাতে চায় সরকার। এ লক্ষ্যেই স্কুল শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফ করা হবে।
আবদুর রহমান খান আরও জানান, আসন্ন জাতীয় বাজেট ঘোষণার জন্য অপেক্ষা না করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এ জন্য খুব দ্রুত একটি এসআরও জারি করা হবে। তিনি বলেন, ইলেকট্রিক ভেহিকেল বা ইভি খাতে আগামী বাজেটে আরও কিছু নীতিগত পরিবর্তন আসবে। তবে স্কুল বাস আমদানিতে শুল্ক অব্যাহতির বিষয়টি আমরা বাজেট পর্যন্ত অপেক্ষা করব না; দ্রুতই এটি কার্যকর করা হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে গণপরিবহনে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে একদিকে জ্বালানি ব্যয় কমবে, অন্যদিকে পরিবেশ দূষণও হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও