• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

রাজ্যসভায় শপথ নিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক

প্রভাত রিপোর্ট / ৪৫ বার
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

প্রভাত ডেস্ক: ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে মাতৃভাষা বাংলায় শপথ নিয়ে আলোচনায় এসেছেন তিনি। সোমবার (৬ এপ্রিল) রাজ্যসভায় আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করেন কোয়েল মল্লিক। শপথ গ্রহণ অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় তাঁর বাবা প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিক, স্বামী নিসপাল সিং রানে এবং ছেলে কবীরসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত থেকে বিশেষ মুহূর্তের সাক্ষী হন।
পরিবারকে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে রাখার অভ্যাসের প্রতিফলন এ আয়োজনেও দেখা গেছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শপথের সময় অভিনেত্রী নিজের নাম ‘রুক্মিণী মল্লিক’ হিসেবে উল্লেখ করেন। যদিও দর্শকদের কাছে তিনি ‘কোয়েল’ নামেই বেশি পরিচিত, তবে সরকারি ও একাডেমিক নথিতে তাঁর নাম রুক্মিণী মল্লিক। এর আগে এক সাক্ষাৎকারে কোয়েল জানান, তাঁর প্রথম চলচ্চিত্রের পরিচালক হরনাথ চক্রবর্তী পারিবারিকভাবে তাঁকে ‘কোয়েল’ নামে চিনতেন। সেই নামেই বড় পর্দায় অভিষেক ঘটে এবং পরবর্তীতে তিনি এই নামেই ব্যাপক জনপ্রিয়তা পান। তবে সাংবিধানিক ও সরকারি আনুষ্ঠানিকতায় আসল নাম ব্যবহারের বাধ্যবাধকতার কারণেই রাজ্যসভায় ‘রুক্মিণী মল্লিক’ নামেই শপথ নিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও