• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

মাদারীপুরে জব্দ ২৭ মণ জাটকা গেলো এতিমখানায়

প্রভাত রিপোর্ট / ৫১ বার
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ করে হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে জব্দ করা জাটকাগুলো কালকিনি উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়। এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২৭ মণ জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) সাইফ উল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধভাবে জাটকা আহরণ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও