• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত উদ্যোগ নিতে হবে: পানিসম্পদমন্ত্রী ‘শ্রম আইনের ওপর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভর’ এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু জামায়াত নিজেই স্বীকার করে নিয়েছে কারা খুনি-ধর্ষক ছিল: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক: রুমিন ফারহানা দুই অঙ্ক থেকে কমিয়ে সুদহার বিনিয়োগবান্ধব করা হবে: বাণিজ্যমন্ত্রী দাম বাড়লো সয়াবিন তেলের ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা জুলাই থেকে ফ্রি ড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা ৩৫ বছর পরও উপকূলে আতঙ্ক: ১৯৯১-এর ঘূর্ণিঝড়ের ক্ষত আজও শুকায়নি

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবি

প্রভাত রিপোর্ট / ৬১ বার
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা, হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন বনগাঁওমুখী সড়কের প্রবেশপথে একটি আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দিনারপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধনে দিনারপুর দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুস শহীদ ঘোরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আরিফুল হক ও মাওলানা ইব্রাহিম।
বক্তারা বলেন, দিনারপুর দাখিল মাদ্রাসাসহ আশপাশে হাফিজিয়া মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় এবং একাধিক জামে মসজিদ রয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হতে হয়। প্রায় ১৫টি গ্রামের মানুষও এই সড়ক ব্যবহার করেন। সেজন্য নিরাপদ পারাপার নিশ্চিত করতে দ্রুত এই স্থানে একটি আন্ডারপাস নির্মাণ করা জরুরি।
মানববন্ধনে গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবকসহ সহস্রাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও