• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম
জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানো ইমি ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে : আইনমন্ত্রী প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ পেনাল্টিতে ড্র করে দ্বিতীয় লেগে তাকিয়ে আর্সেনাল-অ্যাতলেটিকো সব আসরের রেকর্ড ভাঙল আইপিএল, রিকেলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান বিশ্বকাপের টিকিট ও যাতায়াতে অতিরিক্ত খরচ, প্রতারণা-অপরাধ বৃদ্ধির শঙ্কা চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের আগে জোড়া দুঃসংবাদ পিএসজির আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন আফগান নারীরা চলচ্চিত্র নির্মাণে ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে সরকার আসিম আজহারের কনসার্টকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় হানিয়া আমির

পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিলের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর

প্রভাত রিপোর্ট / ৪৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

প্রভাত রিপোর্ট: জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজার বিষয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর তা বিশ্লেষণ করে আপিল করা হবে কী না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রায় ঘোষণার পর সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, ‘‘বেরোবির উপাচার্য ড. হাসিবুর রশিদ ওরফে বাচ্চুকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইবুনাল। এছাড়া এই মামলায় একই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামসহ মোট ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা এ রায়ে আপাতত সন্তুষ্ট।’’ তবে পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর তা বিশ্লেষণ করে আপিল করা হবে কী না তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। কেননা এ মামলায় কাউকেই খালাস প্রদান করা হয়নি বলেও চিফ প্রসিকিউটর প্রতিক্রিয়ায় জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও